ডেস্ক: ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে বুধবার ভোরে স্থানীয় জেলেরা নৌকা থেকে ১শরও বেশি অভিবাসীকে উদ্ধার করেছে। এখনও প্রায় ৪শ মানুষ সমুদ্রে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তল্লাশী ও উদ্ধার কর্মকর্তা খইরুন নোভা জানান, স্থানীয় সময় রাত দুটায় জেলেরা সাগরে ভাসমান একটি নৌকা থেকে ১০২ জনকে উদ্ধার করে।
তিনি বলেন, ‘গ্রিনিচ মান সময় ১৯০০টায় মালাক্কা স্টেইটের সমুদ্র থেকে ৩০ শিশু ও ২৬ নারীসহ ১০২ জনকে উদ্ধার করা হয়েছে।’