ইপিএলে জয় পেয়েছে চেলসি, সিটি ও ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক:
ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন তারকা সার্জিও অ্যাগুয়েরোর হেড ও হাতে করা বিতর্কিত গোল-ডেইলি মেইল ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার জয়ের দেখা পেয়েছে চেলসি, ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। এর ফলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে চেলসি। ১৮ জয়ে ৫৯ পয়েন্ট ব্ল“জদের। সমান সংখ্যক ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটির দখলে ৫২ পয়েন্ট। তৃতীয় স্থানে উঠে এসেছে ম্যানইউ। ২৫ ম্যাচে ৪৭ পয়েন্ট রেড ডেভিলদের। এরপর পয়েন্ট তালিকার চার, পাঁচ, ছয় ও সাতে আছে যথাক্রমে সাউদাম্পটন, আর্সেনাল, টটেনহাম ও লিভারপুল। ঘরের মাঠ লন্ডনের স্টামফোর্ড ব্রিজে ৪২ হাজার দর্শককে সাক্ষী রেখে এভারটনের বিপক্ষে খেলতে নেমে গোলের জন্য ৮৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে টেবিলের শীর্ষ দল চেলসিকে। শেষ বাঁশি বাজার ৮০ সেকেন্ড আগে ব্ল“জদের পক্ষে জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ান। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে বার্নলির বিপক্ষে খেলায় ক্রিস স্মলিংয়ের গোলে খেলার ৬ মিনিটে প্রথম লিড পায় ম্যানইউ। কিন্তু ছয় মিনিট বাদে সমতায় ফেরে সফরকারীরা। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময় ও ৮২ মিনিটে রবিন ভন পার্সির গোলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ। দিনের অন্য ম্যাচে স্টোকের মাঠে আতিথ্য নিতে গিয়ে খেলার ৩৩ মিনিটে সার্জিও আগুয়েরো প্রথমবার এগিয়ে নেয় ম্যানসিটিকে। কিন্তু পাঁচ মিনিট বাদে ইংলিশ স্ট্রাইকার পিটার ক্রাউচ সমতায় ফেরায় স্বাগতিকদের। পরে আগুয়েরোর দ্বিতীয়, সামির নাসরি ও জেমস মিলনারের লক্ষ্যভেদে ৪-১ গোলের বড় ব্যবধানে জয় তুলে নেয় ইংলিশ চ্যাম্পিয়নরা।

Comments (0)
Add Comment