ইফতারের কথা মাথায় রেখেই ওয়ানডের সময়সূচি

স্পোর্টস ডেস্ক:
জুন ও জুলাইতে আসন্ন ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ম্যাচগুলো খেলা হবে পবিত্র রমযান মাসে। তাই এবার কিছুটা পরিবর্তন আনা হচ্ছে দিবারাত্রির এই ম্যাচগুলোর সময়সূচিতে। এর আগে দুপুর ১২ টায় ম্যাচ শুরু চিন্তাভাবনা থাকলেও সিদ্ধান্ত হয়েছে আরো পরে তা শুরু করার। এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, ‘খেলা হবে রোজার মধ্যে, সে জন্য আমরা চেষ্টা করবো ৩টা থেকে খেলা শুরু হবে। যাতে সাড়ে ৬টার মধ্যে (প্রথম ইনিংস) শেষ হয়ে যায়। ইফতারের সময়ে যাতে ব্রেকটা থাকে এবং নামাজ এবং ইফতার করতে পারে। সেজন্যই আমরা সেদিকে নজর রাখছি।’

Comments (0)
Add Comment