ইসলামী বিশ্ববিদ্যালয় খুলছে শনিবার

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) খুলছে শনিবার। পবিত্র রমজান, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি শেষে ওইদিন ইবি খোলার কথা রয়েছে। দীর্ঘ ২২ দিন ছুটি শেষে শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়া হবে বলে রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে রেজিস্ট্রার এসএম আবদুল লতিফ বলেন, সকল ধরনের প্রশাসনিক কার্যক্রম আগামী শনিবার এবং একাডেমিক কার্যক্রম রবিবার থেকে চালু হবে। সকল বিভাগের ক্লাস-পরীক্ষা পূর্বনির্ধারিত সময়ানুযায়ী হবে।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Comments (0)
Add Comment