আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের রাজধানী সানায় কয়েকটি মসজিদে সিরিজ বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে নিহত হয়েছে অন্তত ২০ জন। খবর বিবিসি।
এদিকে দেশটির স্বাস্থ্য ও নিরাপত্তা অফিস জানিয়েছে, অন্তত দুটি গাড়িবোমার বিস্ফোরণে ২০ জনের বেশি নিহত হয়েছে। এ ছাড়া হুতি বিদ্রোহীদের ব্যবহার করা একটি ভবনও এই হামলার শিকার হয়েছে। ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গ্রুপ এর আগেও সানায় আক্রমণ করেছিল। যা এবারের বিস্ফোরণের নেপথ্য হিসেবে দেখা হচ্ছে।
এর আগে চলতি বছরের মার্চে বামপন্থি হুতিদের মসজিদে আক্রমণ করেছিল আইএস।সে সময় ১৩০ জনের বেশি লোক নিহত হয়েছিল।