ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রি ৯ জুলাই

স্টাফ রিপোর্টার :   ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে ৯ জুলাই। আর ১৬ থেকে ২০ জুলাই পর্যন্ত পাওয়া যাবে ফিরতি টিকিট।

রবিবার বিকেলে রেলভবনে সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মুজিবুল হক এ কথা জানান। ৯ থেকে ১৩ তারিখ পর্যন্ত ধারাবাহিকভাবে পাওয়া যাবে ১৩, ১৪, ১৫, ১৬ এবং ১৭ তারিখের টিকিট। চাঁদ দেখা সাপেক্ষে ঈদের আগের তিন দিন এবং ঈদের পরের সাত দিন পাঁচ জোড়া ও ঈদের দিন দুই জোড়া করে মোট সাত জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। একজনকে সর্বাধিক চারটি করে টিকিট দেয়া হবে। টিকিট কালোবাজারী রোধে থাকবে আইনশৃঙ্খলাবাহিনীর সার্বক্ষণিক নজরদারি।

Comments (0)
Add Comment