উখিয়ায় সামাজিক বনায়নে সচেতনতামূলক সভা

উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ার বন বিভাগের উদ্যোগে সামাজিক বনায়নের উপকারভোগীদের নিয়ে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত কাল সকাল ১০টায় জালিয়াপালং ইউনিয়নের জুম্মাপাড়াস্থ জাফর হেডম্যানের বাড়িতে এ সভার আয়োজন করা হয়।
উপজেলার ইনানী রেঞ্জের জালিয়াপালং বন বিটের আওতাধীন ২০০৬-০৭, ২০১০-২০১১, ২০১২-২০১৩-১৪ সনের সামাজিক বনায়নের উপকারভোগীদের নিয়ে আয়োজিত সভায় ইনানী রেঞ্জ কর্মকর্তা মীর আহমেদ বন বিভাগের জায়গার উপরে অবৈধভাবে বসবাসকারীদেরকে এক সপ্তাহের মধ্যে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, সরকারি বনভূমিতে অবৈধভাবে বসবাসকারীরা যত বড়ই শক্তিশালী হোক না কেন জবর দখলকারীদের বসতি উচ্ছেদ করে বন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হবে। এমনকি উপকারভোগীদেরকে আজ থেকে বন বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা বসবাসকারীদের বসত ঘর ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার নিদের্শ প্রদান করেন এবং উপকাররভাগীদের কোন প্রকার হামলা বা হুমকি প্রদান করলে তাদেরকেও কঠোর হস্তে দমন করা হবে বলে আশ্বাস দেন তিনি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জালিয়াপালং বিট কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, রাজাপালং বিট কর্মকর্তা মো. আবছার, সামাজিক বনায়নের সভাপতি রুহুল আমিন খান, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম বাবুল প্রমুখ।

Comments (0)
Add Comment