উত্তর প্রদেশে পুলিশের সঙ্গে সহিংসতায় এসপিসহ নিহত ২৪

ভারতের উত্তর প্রদেশের মথুরা শহরের পুলিশে সঙ্গে সংর্ঘর্ষে দুই পুলিশ কর্মকর্তাসহ ২১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক মানুষ। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে বলে শুক্রবার জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। জানা যায়, একটি পার্ক উচ্ছেদকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে পার্ক দখলদারদের সংঘর্ষ ঘটে।

নিহতদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তা হলেন- মথুরা শহরের পুলিশ সুপার (এসপি) মুকুল দ্বিবেদী ও স্থানীয় ফারাহ পুলিশ স্টেশনের কর্মকর্তা সন্তোষ কুমার। ওই ঘটনায় আহত অন্যদের মধ্যে রয়েছেন স্থানীয় সিটি ম্যাজিস্ট্রেট রাম রাজ যাদব।

দেশটির আদলতের নির্দেশে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা ২৬০ একর আয়তনের মথুরার জওহর বাঘ এলাকার পার্কটি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করতে অভিযান শুরু করলে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

Comments (0)
Add Comment