আমি ভালো ছাত্র চাইনা, ভালো মানুষ চাই, ভালো ছাত্র অনেক আছে, চাইলেই পাওয়া যায় কিন্তু ভালো মানুষের প্রয়োজন। তোমাদের ভালো মানুষ হতে হবে। তোমরাই একদিন হবে ডিসি,এসপি,ইউএনও। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথাগুলো বলেছেন ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া।
তিনি আজ বৃহস্পতিবার পাচই সরকারী প্রাথমিক বিদ্যালয়, পাচই উচ্চ বিদ্যালয়,রায়েকদাহ টেকনিক্যাল আ্যান্ড বিএম কলেজ ও ডাঃ নাহিদা রহমান জেনারেল কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনি অনুষ্ঠানে এ কথা বলেন।
রায়েকদাহ টেকনিক্যাল আ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মোসাম্মৎ ফাতেমা আক্তারের সভাপতিত্বে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনি এবং শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ডাঃ নাহিদা রহমান জেনারেল কলেজ সহ চারটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মো.আবুল কাসেম দুলালের
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার, মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন,
কামালদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.আব্দুল জলিল, ডাঃ নাহিদা রহমান জেনারেল কলেজের অধ্যক্ষ মো.আবুল কাসেম দুলাল ও উল্লেখিত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন ,পরিচালনা পরিষদের সদস্য এবং শিক্ষার্থী বৃন্দ।