তিন ফরম্যাটেই তিনির্ যাংকিয়ের সেরা। তাই বিশ্বকাপে সাকিব আল হাসানকে নিয়ে যে বিপুল আলোচনা হবে সেটা আগে থেকেই অনুমান করা যাচ্ছিল। আর প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬৩ রান ও দুই উইকেট নেয়ার পর সেই আলোচনা যেন নতুন মাত্রাই পেলো। বিশ্ব-গণমাধ্যমের আগ্রহও তাই সাকিব। আর আইসিসির দর্শক-সমর্থকদের চোখে সেরা একাদশে জায়গা পাওয়ার পর সেটা আরও বেড়ে গেলো। তেমনই একদল সাংবাদিক ঘিরে ধরেছিল বাংলাদেশ দলের লঙ্কান কোচ হাতুরুসিংহেকে। এক প্রশ্নের জবাবে লঙ্কান এই কোচ সাকিবের প্রসঙ্গে বলেন, ‘আমাদের দলে সাকিব সব ফরম্যাটের ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার। আমার প্রত্যাশা, সাকিব তার পারফরম্যান্স দিয়ে বাংলাদেশ দলকে এগিয়ে যাবার পথ দেখাবে।’ শ্রীলঙ্কার সাবেক এই ক্রিকেটার এক বাক্যে এই মুহূর্তে সাকিবকে বিশ্বের সেরা অলরাউন্ডার বলে রায় দিয়ে দিচ্ছেন, ‘ও এমন এক আগ্রাসী ব্যাটসম্যান, যিনি একাই যে কোনো ম্যাচের নিয়ন্ত্রণ গ্রহণে পারদর্শী। বোলার হিসেবেও সে খুবই বুদ্ধিমান। সব মিলিয়ে এই মুহূর্তে সাকিবই সেরা।’