নিজস্ব প্রতিনিধি : ১০ হাজার ৫শ’ ৫৩ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে নতুন ৮টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।
প্রকল্পগুলোর মধ্যে পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ৭৩ কোটি ৪৪ লাখ টাকা। প্রকল্পের আওতায় ২৮৪ জন সংসদ সদস্যের প্রত্যেককে ২০ কোটি টাকা করে বরাদ্দ দেয়া হবে।
এছাড়াও মে মাসের তুলনায় জুনে দেশে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক শূন্য ৬ শতাংশ বেড়েছে বলেও জানান পরিকল্পনামন্ত্রী। মে মাসে সার্বিক মূল্যস্ফীতি ছয় দশমিক ১৯ শতাংশ হলেও জুনে তা বেড়ে দাঁড়িয়েছে ছয় দশমিক ২৫ শতাংশে।