একাত্তরে মানবতাবিরোধেী অপরাধের মামলায় পলাতক হাসান আলীর রায় মঙ্গলবার

নিজস্ব প্রতিনিধি:  একাত্তরে মানবতাবিরোধেী অপরাধের মামলায় পলাতক সৈয়দ হাসান আলীর রায় মঙ্গলবার ঘোষণা করা হবে। সোমবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করে।

হাসান আলীর বিরুদ্ধে ২৪ জনকে হত্যা, ১২ জনকে অপহরণ ও আটক এবং ১২৫টি ঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।

হাসান আলীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতায়। একাত্তরে তিনি কিশোরগঞ্জের তাড়াইল থানায় ছিলেন। একাত্তরে তিনি তাড়াইল থানার রাজাকার কমান্ডার ছিলেন এবং তখন তিনি ‘রাজাকার দারোগা’ নামে পরিচিত ছিলেন।

গত বছরের ৭ জুন হাসান আলীর বিরুদ্ধে তদন্ত শুরু করে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা। ১৯ জুন তদন্ত শেষে ৪৭ পৃষ্ঠার প্রতিবেদন চূড়ান্ত করেন তদন্ত কর্মকর্তা হরি দেবনাথ। তদন্তকালে ৬০ জনের বেশি মানুষের সাক্ষ্য নেওয়া হয়।

Comments (0)
Add Comment