ভারত-শ্রীলঙ্কা তৃতীয় টেস্টে অশোভন আচরণের দায়ে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ইশান্ত শর্মা ও দিনেশ চান্ডিমাল। এছাড়া ধাম্মিকা প্রসাদ ও লাহিরু থিরিমান্নের জরিমানা হিসেবে ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ কেটে নেওয়া হয়েছে।
সিংহলীজ স্পোর্টস ক্লাব মাঠে ভারত তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময়ে ৭৬ তম ওভারে ইচ্ছা করে ইশান্ত শর্মাকে ইচ্ছা করে ধাক্কা দেন দিনেশ চান্ডিমাল। এ সময় ব্যাটিংয়ে থাকা ভারতীয় বোলার ইশান্ত ধাম্মিকা প্রসাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। আম্পায়ারের সতর্কবাণী স্বত্ত্বেও লাহিরু থিরিমান্নেও এই বাদানুবাদে যোগ দিয়েছিলেন।
ইশান্ত অবশ্য ভিন্ন একটি ঘটনার জন্য বরখাস্ত হন। উপুল থারাঙ্গাকে আউট করে উদযাপনের সময়ে মাত্রা ছাড়িয়ে গিয়েছিলেন যেটা আইসিসির আচরণ বিধির লঙ্ঘন।
বরখাস্ত হওয়ার কারণে ইশান্ত ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মোহালিতে প্রথম টেস্টটি মিস করবেন। চান্ডিমাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলতে পারবেন না। চারজন খেলোয়াড়ই নিজেদের অপরাধ মেনে নেওয়ায় কোনো শুনানি হয়নি।
বাংলাদেশেরপত্র/ এডি/আর