এবার মালিঙ্গাদের শিক্ষক রুবেলদের গুরু

স্পোর্টস ডেস্ক:
চামিন্দা ভাসের পদত্যাগের পর শ্রীলংকার পেস বোলিং কোচের পদ খালি হয়ে গেছিল। আসন্ন পাকিস্তান সফরকে সামনে রেখে শ্রীলংকা নাম ঘোষণা করল নতুন পেস বোলিং কোচের। শ্রীলংকার সাবেক পেস বোলার চাম্পাকা রামানায়েকে দায়িত্ব দেয়া হয়েছে নতুন পেস বোলিং কোচের। এর আগে গতমাসে সাবেক ক্রিকেটার চামিন্দা ভাস শ্রীলংকার পেস বোলিং কোচের পদ থেকে পদত্যাগ করেন। চাম্পাকা তার কাজ শুরু করবেন ১ জুন থেকে। মূলত শ্রীলংকার সামনের তিন সিরিজ পাকিস্তান, ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি পেস বোলিং কোচের দায়িত্ব পালন করবেন।

Comments (0)
Add Comment