এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

স্টাফ রিপোর্টার : ২০১৫ সালের প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের ফলাফলও প্রকাশ পেয়েছে। শনিবার বিকেলে এ ফল প্রকাশ করা হয়। ফলাফল প্রাকাশের সাত দিনের মধ্যে ফল পুনর্নিরীক্ষণের জন্য আগ্রহী পরীক্ষার্থীদের সময় বেঁধে দেয়া হয়। এ সময়ের মধ্যে সর্বমোট ৮৫ হাজার পরীক্ষার্থী নিজেদের ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে।

এ প্রসঙ্গে ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শ্রীকান্ত চন্দ চন্দ্র  বলেন, ‘মাধ্যমিকের ফল পুননিরীক্ষণের জন্য আমাদের বেঁধে দেয়া সময়ের মধ্যে প্রায় ৮৫ হাজার পরীক্ষার্থী আবেদন করে। আমরা প্রত্যেকের আবেদনই গুরুত্বের সঙ্গে নিয়েছি।’

প্রসঙ্গত, গত ৩০ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে পাসের হার গড় ৮৭.০৪ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ১১ হাজার ৯০১ শিক্ষার্থী।

Comments (0)
Add Comment