এ বছরই বিয়ে করবেন প্রভাস

এ বছরেই বিয়ে করবেন প্রভাস

শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই কথাটি। বিয়ে করতে চলেছেন ‘বাহুবলী’ তারকা প্রভাস। এ বছরই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ‘বাহুবলী’ তারকা। তবে কানাঘুষা নয়, এবার বোধ হয় সত্যি হতে চলেছে খবরটি। প্রভাসের চাচাই জানিয়েছেন এমন খবর।

ইন্ডিয়ান এক্সপ্রেস ও এনডিটিভির খবর অনুযায়ী, প্রভাসের বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা চলছে ইন্ডাস্ট্রিতে। এবার মুখ খুললেন তাঁর কাকা কৃষ্ণম রাজু। সম্প্রতি এক সাক্ষাত্কারে কৃষ্ণমের কাছে জানতে চাওয়া হয়, প্রভাসের বিয়ে কবে হবে? জবাবে রাজু বলেন, ‘প্রতিটি সাক্ষাত্কারে মাঝেমধ্যে আমাকে এ ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয়। এর উত্তর দেওয়া খুব বিড়ম্বনার। প্রভাস বিয়ে করতে ইচ্ছুক। এ বছরই বিয়ে করবে।’ তবে পাত্রী কে হতে পারেন, সে ব্যাপারে অবশ্য জানাননি রাজু।

Comments (0)
Add Comment