ওয়ানডে সিরিজে বৃষ্টি হলে যে নিয়মে খেলা হবে

স্পোর্টস ডেস্ক:
ফতুল্লা টেস্ট ভেসে গেছে বৃষ্টিতে। পাঁচদিনের মধ্যে সব মিলিয়ে মোট দেড় দিনের মতো খেলা হয়েছে। ভরা বর্ষায় আর কোনও ঝুঁকি নিতে চাইছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড. ভারতীয় বোর্ডের সঙ্গে কথা বলে ঠিক করা হয়েছে তিনটি একদিনের আন্তর্জাতিকের দিনগুলোর ঠিক পরের দিন একটি করে অতিরিক্ত দিন রাখা। যার ফলে কমপক্ষে ২০ ওভার খেলা যেন করানো যায় সেই চেষ্টা। ভারতীয় দল রাজিও হয়ে গেছে।  প্রথম দিন বৃষ্টিতে খেলা যে অবস্থায় বন্ধ হবে ঠিক পরের দিন সেই অবস্থা থেকেই খেলা শুরু হবে। দু’দিনই যদি বৃষ্টি হয় তা হলে চেষ্টা করা হবে অন্তত ২০ ওভার করে ৪০ ওভারের ম্যাচ করানোর। তিনটি ম্যাচের অতিরিক্ত দিন থাকায় সংগঠকরা আশা করছেন ম্যাচগুলো করা সম্ভব হবে। পুরো ৫০ ওভার না হলেও ২০ ওভার করে ম্যাচ করানো যাবে। সেইমতো সব পরিকল্পনা করা হয়েছে। এখন দেখার অতিরিক্ত দিন থাকার ফলে কতটা সুবিধে হয়। ফতুল্লা টেস্টের অভিজ্ঞতা যে একদমই সুখকর ছিল না।

Comments (0)
Add Comment