কক্সবাজারে আন্তর্জাতিক দালালচক্রের সদস্য আটক

স্টাফ রিপোর্টার:  সাগরপথে অবৈধভাবে মানব পাচারে, জড়িত আন্তর্জাতিক দালালচক্রের এক সদস্যকে কক্সবাজার থেকে আটক করেছে বিজিবি।  শুক্রবার বিকেলে শহরের কলাতলী থেকে তাকে আটক করা হয়।

বিজিবি জানায়, অবৈধভাবে মালয়েশিয়া গিয়ে দালাল চক্রের হাতে আটকা কক্সবাজারের উখিয়ার জসিম উদ্দিন। তাকে উদ্ধারের নামে মুক্তিপণের টাকা দাবি করে আসছিলো দালালরা। বিকেলে টাকা নিতে এলে মনির উদ্দিন রুবেলকে হাতেনাতে আটক করে বিজিবি।

ভুক্তভোগী পরিবারটি জানায়, ১ম দফায় জসিমকে মালয়েশিয়ার দালালদের কাছ থেকে মুক্ত করতে ৬ মাস আগে ১ লাখ ৪০ হাজার টাকা দেয়া হয়েছিলো। গত ৫ দিন আগে দালালরা ২য় দফায় ৪০ হাজার টাকা দাবি করে।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানব পাচারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে মনির।

Comments (0)
Add Comment