পারিবারিক কলহের জের ধরে কক্সবাজারে তিন সন্তানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকেই নিহত ৩ শিশুর বাবা পলাতক রয়েছে। শিশুদের বাবা আব্দুল গনি তাদের হত্যা করেছে বলে অভিযোগ করেছেন মা ফাতেমা বেগম। বৃহস্পতিবার চকরিয়া উপজেলার চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ফাতেমা বেগমের অভিযোগ, গত এক বছর ধরেই স্বামী আব্দুল গনির সঙ্গে তার বিরোধ চলছিলো। এর জের ধরে গতকাল মায়ের বাড়িতে চলে যান ফাতেমা বেগম। পরে শুক্রবার সকালে বাড়িতে গিয়ে তার ৩ মেয়ে সন্তানের জবাই করা মৃতদেহ দেখতে পান তিনি।
এরপর স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলো উদ্ধার করে চকরিয়া থানায় নিয়ে যায়। বাবা আব্দুল গনিকে আটক করতে অভিযান চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।