কফি আনান মারা গেছেন

জাতিসংঘের সাবেক মহাসচিব ৮০ বছর বয়সী, নোবেল পুরস্কার প্রাপ্ত কফি আনান আর বেঁচে নেই।

আর্ন্তজাতিক কুটনীতিকদের বরাতে এ তথ্য জানা গেছে।

কফি আনানই ছিলেন প্রথম কালো আফ্রিকান যিনি প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে বড় সংগঠন জাতিসংঘের সর্বোচ্চ পদে আসীন হন। তিনি দুই মেয়াদে ১৯৯৭ থেকে ২০০৬ পর্যন্ত এই দ্বায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি তাঁর অতুলনীয় কাজের জন্য নোবেল পুরস্কারও অর্জন করেন।

Comments (0)
Add Comment