কমলনগরে বিএনপি প্রার্থীর গনসংযোগে হামলা, আহত-৬

লক্ষ্মীপুর  প্রতিনিধি: জেলার কমলনগর উপজেলায় তোরাবগঞ্জ ইউনিয়নে বিএনপি প্রার্থীর গনসংযোগে হামলা চালানোর অভিযোগ উঠেছে আ’লীগ সমর্থিত প্রার্থীর লোকজনের বিরুদ্ধে। (আজ) শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ওই ইউনিয়নের মেস্তরী পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, ধানের শীষ প্রতিকের প্রার্থী মো: মোছলেহ উদ্দিন, মেছবাহ উদ্দিন মানিক (৩২), কাউসার আহমেদ তুহিন (৩৪), আবদুজ জাহের, সুমন, বাশার। তাদেরকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুত্বর আহত বাশারকে নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিএনপি প্রার্থী মোসলেহ উদ্দিন জানান, তোরাবগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেস্তরী পাড়া এলাকায় গনসংযোগ করার সময় ক্ষমতাসীদলের প্রায় শতাধিক নেতাকর্মী আমাদের উপর হামলা চালায়। এতে আমাদের অনেক কর্মী গুরুত্বর আহত হয়।

অপরদিকে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ফয়সল আহমেদ রতনের সাথে মোবাইলে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কবির আহমেদ বলেন, গনসংযোগ চলাকালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

প্রসঙ্গ, আগামী ২২ মার্চ ইউপি নির্বাচনের প্রথম দফায় ল²ীপুর কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নসহ ৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Comments (0)
Add Comment