রেলস্টেশনের সূত্র জানান, নারায়ণগঞ্জ থেকে শতাধিক যাত্রী নিয়ে ২১৭ নম্বর লোকাল ট্রেনটি কমলাপুর রেলস্টেশনে আসে। নারায়ণগঞ্জ প্ল্যাটফর্মের কাছে এসে হঠাৎ গতি বেড়ে গেলে প্ল্যাটফর্মে উঠে যায় ট্রেনটি। তবে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। অল্পের জন্য রক্ষা পান শতাধিক যাত্রী।