কাউনিয়ায় অভিনব কৌশলে ছিনতাইয়ের চেষ্ঠা

মিজান কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলায় বিভিন্ন এলাকায় আবারো সক্রিয় হয়ে উঠেছে চুরি ছিনতাই ঘটনা। বেশ কিছু দিন চুরি ছিনতাই বন্ধ থাকার পর আবার সক্রিয় হয়ে উঠেছে, শুরু হয়েছে নতুন মাত্রায় বিভিন্ন কৌশলে চুরি ছিনতাইয়ের ঘটনা।

জানাযায়, মঙ্গলবার বিকালে তকিপল বাজার রেলগেট পূর্ব পার্শ্বে চলন্ত ট্রেন হতে অভিনব কৌশলে মোবাইল ছিনতাইয়ের চেষ্ঠা করা হয়। দিনাজপুর গামী মেইল ট্রেনে দিনাজপুর জেলার সদর উপজেলার পরজপুর গ্রামের মো. সিরাজুল ইসলামের পুত্র মো. আলমামুন গাইবান্ধায় পুলিশ বাহিনীতে কর্মরত বড় ভাইয়ের সঙ্গে দেখা করে বাড়ী ফিরছিলেন। ট্রেনটি কাউনিয়া রেল স্টেশনে ইঞ্জিন পরিবর্তন করে দিনাজপুরের উদ্দেশ্যে রহনা হয়, ট্রেনে মো. আলমামুন নিজের অজান্তে ভুল বশত: দরজায় বসে মোবাইলে কথা বলছিলো। ট্রেনটি তকিপল বাজার রেলগেটের কাছাকাছি আশামাত্র পথচারীবেশে ওৎ পেতে থাকা অজ্ঞাত যুবক চলন্ত ট্রেনে মোবাইল ছিনতাই এর উদ্দেশ্যে থাবা মারে, মোবাইলটি নীচে পড়ে যায়। কিন্তু মো. আলমামুন জীবনের মায়া ত্যাগ করে চলন্ত ট্রেন হতে লাফিয়ে পড়ে আহত হয়। তা দেখে ছিনতাই কারী পালিয়ে যায়। এ সময় রেলগেটে উপস্থিত পথ চারী উপজেলা ছাত্রলীগ নেতা জামিল হোসেন,আ: রহিমসহ স্থানীয় জনগন তাকে আহত অবস্থায় উদ্ধার করে জানতে পারে তার সাথে একটি ব্যাগে কিছু টাকা কাগজপত্রসহ ট্রেনেই ছিল। সাথে সাথে ছাত্রলীগ নেতা জামিল হোসেন মোবাইলে কথা বলে কুর্শা ইউনিয়ন ছাত্রলীগ নেতা মামুনের সহযোগীতায় মীরবাগ রেল স্টেশনে ট্রেন হতে ব্যাগটি উদ্ধার করে নিয়ে আসে ও আহত আলমামুনের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

এ ব্যপারে কাউনিয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ি এএস আই নজরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে সঙ্গীও ফোর্সসহ ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিকে ব্যাগসহ উদ্ধার করে তার অবিভাবকের সাথে যোগাযোগ করে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন ।

Comments (0)
Add Comment