বিজ্ঞান মেলার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এসএম নাজিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রভাষক সারওয়ার আলম মুকুল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান, আরাজি শাহবাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাকের সরকার প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্কুলের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। মেলায় একটি মাদ্রাসাসহ ৩১টি স্কুলের স্টল স্থান পায়।