কাউনিয়ায় উপজেলা পরিষদ কর্তৃক আর্থিক অনুদানের চেক বিতরণ

নিতাই রায়, কাউনিয়া প্রতিনিধি. রপুরের কাউনিয়া উপজেলায় উপজেলা পরিষদ কর্তৃক আর্থিক ক্ষতিগ্রস্ত তিন পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার বিকেলে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলা পরিষদ তহবিল থেকে বাড়ি পুড়ে যাওয়া দুটি পরিবার ও বন্যার পানিতে পড়ে শিশু মারা যাওয়া অসহায় তিন পরিবারের মাঝে এ অনুদানের চেক বিতরণ করা হয়।
উক্ত অনুদানের চেক বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজার রহমান মিঠু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফরহাদ হোসেন, মো. আখমল হোসেন ভারপ্রাপ্ত অফিস সুপার, সাংবাদিক নিতাই রায়, মো. জুলহাস হোসেন(সোহাগ) প্রমুখ।
অনুদানের চেক প্রাপ্তরা হলেন মো. জহুরুল ইসলাম, মো. মনিরুল ইসলাম ও মো. রেজাউল আলম তাদের প্রত্যেকে পাঁচ হাজার টাকার চেক তাদের হাতে তুলে দেওয়া হয়।

Comments (0)
Add Comment