কাউনিয়ায় উপজেলা শিল্পকলা একাডেমি উদ্বোধন, সংবর্ধনা ও গীতি সন্ধ্যা

মিজান, কাউনিয়া: রংপুরের কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্শি অডিটরিয়ামে “এসেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ” এই প্রতিপাদ্যকে নিয়ে ৭৬ তম রবীন্দ্র প্রয়ান দিবস স্বরনে উপজেলা শিল্পকলা একাডেমি উদ্বোধন, সংবর্ধনা ও গীতি সন্ধ্যা উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর রায় এর সভাপতিত্বে ও বাংলাদেশ বেতার রংপুরের উপস্থাপক মাহমুদুল হাসান পিন্টু সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহাফুজার রহমান মিঠু।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, ইউপি চেয়ারম্যান রাকিবুল হাসান পলাশ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলদার আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সতিশ চন্দ্র দাশ, শহিদার রহমান, রফিকুল ইসলাম চৌধুরী প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক মনা ব্যক্তিসহ এলাকার সুধীবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে উপজেলার গুনী সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ উদিয়মান প্রতিভাবান শিল্পীদের সংবর্ধনা প্রদান ও স্থানীয় কয়েকটি সঙ্গীত একাডেমিকে হারমনিয়াম, গিটার ও তবলা-ঢোল বিতারণ করা হয়। পরে স্থানীয় সঙ্গীত একাডেমির শিল্পীদের অংশ গ্রহনে মনোজ্ঞ গীতি সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

Comments (0)
Add Comment