কাউনিয়ায় এসএনএসপি প্রকল্প ডিডিএম এর প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

কাউনিয়া(রংপুর)প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলায় ইউপি চেয়ারম্যান ও সচিব, পিআইসি মেম্বার ও ট্যাগ অফিসাদের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ক প্রশিক্ষন কর্মশালা সহকারী কমিশনার(ভূমি) নাজমুন নাহার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এসএনএসপি প্রকল্প ডিডিএম ও উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপি প্রশিক্ষন কর্মশালায় মূখ্য আলোচক, এসএনএসপি প্রকল্প ডিডিএম মাস্টার ট্রেইনার হারুন উর রশিদ।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজার রহমান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শরফুল ইসলাম প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান ও সচিব, পিআইসি মেম্বার ও ট্যাগ অফিসার গন, অফিস সহকারী মো. সোলায়মান আলী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সাংবাদিকবৃন্দ।

উক্ত কর্মশালায় সকলের উপস্থিতিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী’র কর্মসূচি বাস্তবায়নের লক্ষে ব্যাপক আলোচনা, মতামত গ্রহন ও পরামর্শ প্রদান করা হয়।

Comments (0)
Add Comment