রংপুরের কাউনিয়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে বাইসাইকেল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ । গত বুধবার বিকালে উপজেলার কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক হতে গোপন সংবাদের ভিক্তিতে এ এস আই মোঃ সফিউজ্জামান ও এনামুল হক এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে এক বাইসাইকেল আরোহীকে তল্লাশী করে। বাইসাইকেলটির চাকার পুরো টিউব গাজা ভর্তি ছিল। পুলিশ সাহাবাজ নামক স্থান হতে এ মাদক ব্যাবসায়ীকে গ্রেফ্তার করে। মাদক ব্যাবসায়ী কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার গোড়কমন্ডল এলাকার ঝড়– মামুদের পুত্র সেলিম হোসেন (২৫) বলে জানা গেছে।