কন্সালটেশনে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা শামসুজ্জামান আজাদ, প্রাণীসম্পদ কর্মকর্তা রহমত উন নবী, সহকারী মৎস্য কর্মকর্তা মাহাবুবুল ইসলাম, আনসার ও ভিডিপি’র প্রশিক্ষক মনিরুজ্জামান, আরডিআরএস-বাংলাদেশ, রংপুর এর জিএনএ প্রকল্পের প্রজেক্ট ব্যবস্থাপক ফারজানা ফেরদৌসি, প্রজেক্ট কর্মকর্তা আকতারুল ইসলাম, আরডিআরএস-বাংলাদেশ, রংপুর এর রি-কল ২০২১ প্রকল্প সমন্বয়কারী হাফিজুর রহমান, ইউপি সদস্য নুরুন্নবী মিয়া প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকসহ ইউপি সদস্যবৃন্দ।
এসময় বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভুমিকা, দাপ্তরিক পদক্ষেপ এবং করনীয় বিষয় গুলো বক্তব্যে উঠে আসে। পরে সভার সভাপতি বাল্যবিয়ে ও যৌন হয়রানি মুক্ত উপজেলা গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।