কাউনিয়ায় তিন দিন ব্যাপি উন্নয়ন মেলার শুভ উদ্বোধন

মিজান কাউনিয়া(রংপুর)প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলায় সরকারের উন্নয়ন কার্যক্রম প্রান্তিক জনগনের মাঝে তুলে ধরার জন্য তিন দিন ব্যাপি উন্নয়ন মেলা ২০১৭ইং এর উদ্বোধন হয়েছে।

সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিন ব্যাপি উন্নয়ন মেলা ২০১৭ইং উপলক্ষে বনাঢ্য র‌্যালী উপজেলা চত্বর থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাউনিয়া দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে অতিথি বৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় সরকারী ও বে-সরকারী ৩৯টি স্টল অংশ গ্রহন করে ও মনোরম পরিবেশে স্টল গুলি বিভিন্ন উপকরণ দিয়ে সাজানো হয়েছে। পরিদর্শন শেষে বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর রায়।
অনুষ্ঠানের প্রধান আলোচক অধ্যাপক ড. শ্বাশত ভট্রাচার্য।
আলোচনা সভার প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজার রহমান মিঠু।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক মো. মাজেদ আলী বাবুল, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এম এ হান্নান, প্রবিন রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম, থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল কাদের জিলানী, মেয়র মো. হাকিবুর রহমান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ইউপি চেয়ারম্যান শিক্ষক শিক্ষিকা সাংবাদিকসহ এলাকার সুধীবৃন্দ।

আলোচনা সভা শেষে উন্নয়ন মেলার গৌরবময় অর্জনের আলোকিত প্রমান্ন চিত্র প্রদর্শিত হয় পরিশেষে মনোজ্ঞ সাংস্কতিক অনষ্ঠানের মধ্যদিয়ে উন্নয়ন মেলার প্রথম দিনের সমাপ্তি ঘটে। বিডিপত্র/আমিরুল

Comments (0)
Add Comment