কাউনিয়ায় পুলিশ নিরাপত্তায় জজ আখতারুজ্জামানের গ্রামের বাড়ী

কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় প্রদানকারী, রংপুরের কাউনিয়ার কৃতি সন্তান জজ ড. আখতারুজ্জমানের গ্রামের বাড়ী উপজেলার শাহাবাজ গ্রাম। গ্রামের সেই টিনের বাড়ীটি গত বুধবার রাত থেকেই পুলিশ প্রহরায় রেখেছেন কাউনিয়া থানা পুলিশ। জানা যায় মামলার রায় কে কেন্দ্র করে তার বাড়ীতে হামলা হতে পারে বলেই এ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। জজ আখতারুজ্জামানের ছোট ভাই প্রভাষক খায়রুল আলম হেলাল জানান বর্তমানে তাদের কোন ভয় নেই তবে তারা তাদের ভবিষ্যত নিয়ে খুবই চিন্তায় আছেন। জজ আখতারজ্জামান উপজেলার মৃত রইচ উদ্দিনের ৮ সন্তানের মধ্যে ৩য় পুত্র। এ দিকে রায়কে ঘিরে পুলিশ বর্ডাও গার্ড আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লা ও রাস্তার মোড়ে সতর্ক অবস্থানে ছিলো। সন্ধ্যা পর্যন্ত এ উপজেলায় কোন অপ্রতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

Comments (0)
Add Comment