শুক্রবার সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে উপজেলার প্রধান প্রধান সড়কে বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান, অধ্যক্ষ মুসা আহম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শরফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, প্রভাষক আব্দুল জলিল, প্রভাষক সরকার আবু ফেরদৌস মো. মহসিন হীরা, প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কলেজ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী বৃন্দ।
আলোচনা শেষে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।