কাউনিয়ায় বন্যার্তদের মাঝে আওয়ামীলীগ এর ত্রাণ বিতরণ

মিজান কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলায় বুধবার (১৬আগষ্ট) বালাপাড়া ইউনিয়নের কয়েকটি গ্রামের পানিবন্ধি অসহায় বন্যার্ত ২০০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। বন্যার্তদের এসব ত্রাণ সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া এর নিজস্ব তহবিল হতে প্রদান করেন।

এসময় উক্ত ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আনছার আলী, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক দিলদার আলী। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী মহিলালীগ সভানেত্রী রেবা রানী, উপজেলা সাবেক ছাত্রলীগের সভাপতি ও জেলা যুবলীগ সদস্য ফিরোজ সরকার, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ইউপি সদস্য অমরেশ চন্দ্র, ইউপি সদস্য আশরাফুল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শেখ এনামুল হক দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আবু তালেব, উপজেলা যুবলীগ নেতা মশিউর রহমান, উপজেলা ছাত্রলীগ সিনিয়র সহ-সভাপতি জামিল হোসেন, কাউনিয়া কলেজ ছাত্রলীগ সভাপতি আলী আকবর হালিম, সাধারণ সম্পাদক মহব্বত হোসেন হ্নদয়, যুগ্ন সম্পাদক মাইদুল ইসলাম, ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ ও তার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীবৃন্দ।

Comments (0)
Add Comment