কাউনিয়ায় মাস্ক ও লিফলেট বিতরণ করলেন মহিলা ভাইস চেয়ারম্যান


কাউনিয়া প্রতিনিধিঃ
বিশ্বঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে রংপুরের কাউনিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আঙ্গুরা খাতুন সোমবার (২৩ মার্চ) দিনব্যাপী নানা শ্রেণী-পেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছেন। একই সাথে তিনি করোনা প্রতিরোধের লিফলেটও বিতরণ করেন।

এলাকাবাসী তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। বিষয়টি নিয়ে হারাগাছ পৌরসভা এলাকার আবুল কাশেম বলেন, ওনার এ উদ্যোগ খুব ভালো। সমাজে আরও অনেক বিত্তবান ব্যক্তি রয়েছেন তাদেরও এমন মহতি কাজের সাথে সম্পৃক্ত হওয়া এখন সময়ের দাবী।

সম্প্রতি করোনা ভাইরাসের প্রার্দুভাব প্রতিরোধে মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলার হারাগাছ পৌরসভার বিভিন্ন স্থানে মাস্ক ও লিফলেট বিতরণ করেন। মঙ্গলবার উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করা হবে বলেও জানান তিনি।

Comments (0)
Add Comment