নিতাই রায় কাউনিয়া প্রতিনিধি|| রংপুরের কাউনিয়ায় উপজেলায় কাউনিয়ায় মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
কাউনিয়ায় উপজেলার কাউনিয়ায় মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয়টি ১৯৪৭ সালে স্থাপিত হয়। মরহুম মোফাজ্জল হোসেন এর অনেক অবদান থাকায় এর নাম করণ হয়েছে মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয়। ১৯৪৭ সাল থেকে ধারাবাহিক ভাবে অভিভাবক সদস্যদের ভোটের মাধ্যমে পরিচালনা কমিটি দুই বৎসরের মেয়াদে গঠন হয়ে থাকে। পূর্বের কমিটির মেয়াদ উত্তীণ হওয়ায় কমিটি বিলুপ্ত হওয়ায় ২৬তম ম্যানেজিং কমিটি গঠনে প্রিজাইডিং অফিসার গত ১৭/০৯/২০১৫ইং তারিখে তফসিল ঘোষনা করেন। নির্বাচনে অংশ নেয় পুরুষ প্রার্থী ০৮জন, মহিলা প্রার্থী ০২জন, শিক্ষক প্রতিনিধি ০৫জন, শিক্ষক প্রতিনিধি (মহিলা)০১জন নির্বাচনে প্রতিদ্বন্দীতা করেন।
গত রবিবার সকাল ৯টা হইতে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন হয়। ভোট কেন্দ্র ঘুরে দেখা যায় ভোটার দের মাঝে উৎসহ উদ্দীপনা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এটাই প্রত্যাশা ভোটারদের।
স্কুলের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী বলেন, এই উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের শুরু থেকে ধারাবাহিক ভাবে অভিভাবকের নিবার্চিত কমিটির মাধ্যমে এই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হয়ে আসছে। নির্বাচনে যারা বিজয়ী হয়ে আসবে তাঁরা স্কুলের উন্নয়ন ও শিক্ষার মান উন্নয়নে কাজ করবেন।
ভোট গণনা শেষে রাত ৯টায় প্রিজাইডিং অফিসার মো. হাবিবুল্লাহ ভোটের ফলাফল ঘোষনা করেন এতে প্রথম হয়েছেন মো. ইউসুফ আলী, দ্বিতীয় হয়েছেন মো. আব্দুল হাই, তৃতীয় হয়েছেন মো. মোজাহারুল আলম বাবলু (এডভোকেট), চতুর্থ হয়েছেন মো. রফিকুল ইসলাম, সংরক্ষিত মহিলা অভিভাবক হিসাবে নির্বাচিত হয়েছেন মোছা. ওয়াহিদা পারভীন (কল্পনা) শিক্ষক প্রতিনিধি হিসাবে প্রথম হয়েছেন মো. আব্দুল কায়ুম হোসেন, দ্বিতীয় হয়েছেন মো.গোলাম মোস্তফা।
কাউনিয়ায় মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত
Uncategorized