কাউনিয়ায় রেলে কাটা পড়ে ১শিশুর মৃত্যু

কাউনিয়া(রংপুর) প্রতিনিধি: রবিবার ২৮জানুয়ারী দুপুরে কাউনিয়ায় রেলে কাটা পড়ে এক শিশুর মর্মান্তিক মুত্যু হয়। জানাগেছে, উপজেলার বালাপাড়া ইউনিয়নের গের্দ্দ বালাপাড়া গ্রামের আব্দুল হামিদের প্রতিবন্দী পুত্র ফরহাদ হোসেন(১৪) অজ্ঞাত কারনে শহীদবাগ এলাকায় যায়। এবং রেল লাইন পাড় হবার সময় পার্বতীপুর থেকে আসা লালমনিরহাটগামী ড্যেমু রেল গাড়ীটির নিচে পড়ে ফরহাদ ঘটনাস্থলেই মারা যায় বলে স্থানীয় ইউপি সদস্য অমরেশ চন্দ্র নিশ্চিত করেছেন।

Comments (0)
Add Comment