কাউনিয়ায় সাংবাদিক নিতাই রায় এর মা আর নেই

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় জেটিভি নিউজ, দৈনিক বজ্রশক্তি ও দৈনিক মায়াবাজার পত্রিকার উপজেলা প্রতিনিধি নিতাই রায় এর মা ননীবালা (৭১) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরলোক গমন করেন।

তিনি হৃদরোগসহ নানান অসুখে ভোগছিলেন। গত সোমবার(১৮সেপ্টেম্বর) হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগ বিভাগে ভর্তি হন। বুধবার(২০সেপ্টেম্বর) বেলা ১১টায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত্যু ঘোষণা করেন।

পরে বিকালে নিজ বাড়ীতে সাম্প্রদায়িক রীতি সম্পন্ন করে পারিবারিক শ্বশানে দাহ করা হয়। মৃত্যুকালে চার পুত্র দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক মাতার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে এলাকাবাসীসহ বিভিন্ন স্তরের মানুষ আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানান।

Comments (0)
Add Comment