কাউনিয়া কলেজের সহকারী অধ্যাপক মোফাজ্জল হোসেন এর বিদায় সম্মাননা

মিজান,কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় রবিবার (২০আগষ্ট) দুপুরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাউনিয়া কলেজ এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে কলেজ হলরুমে রাষ্ট্রবিজ্ঞান বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোফাজ্জল হোসেন সরকার এর বিদায় সম্মাননা অনুষ্ঠান অধ্যক্ষ মুসা আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এ সময় রাষ্ট্রবিজ্ঞান বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোফাজ্জল হোসেন সরকার এর শিক্ষকতা সময়ের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক জয়নুল আবেদীন, সহকারী অধ্যাপক মোকাম্মেল হোসেন, সহকারী অধ্যাপক মনোরঞ্জন রায়, সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক আবু দাউদ আশরাফুন আরেফিন সিদ্দিক হিমেল, প্রভাষক আব্দুল জলিল, প্রভাষক শফিকুল ইসলাম, প্রভাষক আবু আশেক সিদ্দিক পরাগ, প্রভাষক সরকার আবু মহসীন ফেরদৌস হীরা, প্রভাষক শাহ রায়হান, প্রভাষক আবু আহসান সিদ্দিক পল্লব, ছাত্রলীগ কলেজ সভাপতি আলী আকবর হালিম, সাধারণ সম্পাদক মহব্বত হেসেন হ্নদয় প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন, কলেজের শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

পরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোফাজ্জল হোসেন সরকারকে কলেজ প্রশাসন, শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ ফুলেল শুভেচ্ছাসহ বিদায় সম্মাননা প্রদান করেন।

 

Comments (0)
Add Comment