কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: কাউনিয়া দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আরডিআরএস এর সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা গত ২৬নভেম্বর রবিবার স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আসিফ ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুদক রংপুর এর উপ পরিচালক মোঃ আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাঃ মুহাম্মদ আনিসুর রশিদ, ডাঃ নিলুফার আক্তার, ডাঃ গোলাম রব্বানী, ডাঃ সায়খুল ইসলাম, ডাঃ আশিকুল বাড়ী, উপজেলা আওয়ামীলীগ সদস্য হাবিবুর রহমান হাবিব। অনান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক সারওয়ার আলম মুকুল, উপজেলা দুপ্রক সম্পাদক মোস্তাফিজার রহমান, আরডিআরএস কর্মসূচির ব্যববস্থাপক (মাঠ সমন্বয়) মেরিনা আহমেদ, সমাজসেবক রফিকুল ইসলাম চৌধুরী, শেখ এনামুল হক দুলাল, পুরহিত পরেশ চন্দ্র চক্রবর্তী প্রমূখ। সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়ন বিষয় বিভিন্ন পদক্ষেপ গ্রহনের উপর গুরুত্ব আরোপ করা হয়।

Comments (0)
Add Comment