কাউন্সিল উপলক্ষে ব্যক্তিগত প্রচারণা চালালে অব্যাহতি: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত বিভিন্ন উপ-কমিটির সদস্যরা ব্যক্তিগত প্রচারণা চালালে তাদেরকে স্ব স্ব পদ থেকে অব্যাহতি দেওয়া হবে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও দফতর উপ-পরিষদের আহ্বায়ক ওবায়দুল কাদের এ কথা জানিয়েছেন।
বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত দফতর উপ-পরিষদ রংপুর বিভাগের প্রস্তুতি সভায় তিনি এ কথা জানান।
প্রসঙ্গত, আগামী ২২ থেকে ২৩ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিল সফল করতে ১০টি উপ-কমিটি গঠন করা হয়ছে।
ওবায়দুল কাদের বলেন, উপ-কমিটির সদস্যদের কেউ ভিজিটিং কার্ড, পোস্টার, বিলবোর্ড করে প্রচার চালালে সঙ্গে সঙ্গে তাকে কমিটি থেকে বাদ দেওয়া হবে। নিয়ম যে মানবে না তার দল করার কোনো অধিকার নেই।

Comments (0)
Add Comment