শাজাহান ২৬ নং ওয়ার্ডের ৩ নং ইউনিটের স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এবং খোকন পাটোয়ারি শ্রমিক লীগের জ্যেষ্ঠ সহসভাপতি বলে জানা গেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা এই হামলা চালায়।
আহত অবস্থায় শাজাহান ও খোকনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে শাজাহানের অবস্থা আশঙ্কাজনক।