কাঠমান্ডু মাতাবেন জেমস


বিনোদন ডেস্ক:
আগামী ১৫ ফেব্র“য়ারি কাঠমান্ডুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কনসার্ট’। ঢাকার ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ‘ই-মেকার’র সার্বিক তত্ত্বাবধানে এ অনুষ্ঠানে গান গাইবেন- নগর বাউল জেমস, কনা, রেমশী ও বাংলাদেশ আইডলের আরিফ। এতে নাচ পরিবেষণ করবেন লাক্স সুন্দরী জেবিন ও উদীয়মান অভিনেতা আরিফ অর্ক। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন দেবাশীষ বিশ্বাস ও নূসরাত ফারিয়া। বাংলাদেশ ফ্রেন্ডশিপ কনসার্টে অংশ নেওয়া প্রসঙ্গে এ উপমহাদেশের খ্যাতনামা ব্যান্ডশিল্পী জেমস বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে আমি কনসার্ট করলেও এবারই প্রথম নেপালে অনুষ্ঠান করতে যাচ্ছি। আশা করছি বাংলাদেশের গান মুগ্ধ করবে সেখানকার দর্শকদের। তারা বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে সুন্দর ধারণা পাবেন।’

Comments (0)
Add Comment