কানের লালগালিচায় ক্যাটরিনা

বিনোদন ডেস্ক:
কানে অংশগ্রহণ করবেন বলেই সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে যোগ দিয়েছেন, তাই লালগালিচায় হাঁটার পরপরই সেই ছবি দিয়ে টুইট করে ফেললেন ক্যাটরিনা কাইফ। গতকাল বুধবার (১৩ মে) কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আগে লালগালিচায় দ্যুতি ছড়িয়েছেন ৩১ বছর বয়সী এই অভিনেত্রী। এবারই প্রথম কানে দেখা গেলো তাকে। লরিয়াল প্যারিসের পণ্যদূত হিসেবে কানে এলেন ক্যাটরিনা। লালগালিচায় তার পরা কালো লেসের পোশাকটি ডিজাইন করেছে অস্কার ডি লা রেন্টা। অবশ্য এর আগেই টুইটারে ভক্তদের জন্য পোশাকটি পরে একটি ছবি পোস্ট করেন তিনি। লালগালিচায় হাঁটার আগে অন্য একটি পোশাক পরে সমুদ্রতীরে গিয়েছিলেন ক্যাটরিনা। বৃহস্পতিবারও (১৪ মে) কানের লালগালিচায় হাঁটবেন তিনি। বলিউড তারকাদের মধ্যে লরিয়াল প্যারিসের পণ্যদূত হয়ে বরাবরের মতো এবারের আসরেও ঐশ্বরিয়া রাই বচ্চন আর সোনম কাপুর লালগালিচায় হাঁটবেন।

Comments (0)
Add Comment