কামারুজ্জামানের দাফন সম্পন্ন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে। আজ (রোববার) ভোর পাঁচটা ২০ মিনিটে শেরপুর সদর উপজেলার কুমরি বাজিতখিরা এতিম খানার পাশে তাঁর মরদেহ দাফন করা হয়।

এর আগে কামারুজ্জামানের নামাজে জানাজা কুমরি বাজিতখিরা এতিম খানা মাঠে সম্পন্ন হয়। ভোর চারটা ৫০ মিনিটে জানাজা শেষ হয়। মাওলানা আবদুল হামিদ এতে ইমামতি করেন।

ভোর চারটা ১৬ মিনিটে কামারুজ্জামানের মরদেহ শেরপুরে তাঁর নিজের গ্রাম কুমরি মুদিপাড়ায় পৌঁছায়। কামারুজ্জামানের বড় ভাই কফিলউদ্দিন প্রশাসনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর মরদেহ গ্রহণ করেন।

Comments (0)
Add Comment