কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ ক্ষমা চাওয়ার সময় কয়েক ঘণ্টা, ডাকা হয়েছে স্বজনদেরকে

রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার জন্য মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামান মাত্র কয়েকঘণ্টা সময় পাবেন। সোমবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা জানান আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি আরো বলেন, ‘আত্মীয়স্বজনকে দেখা করার জন্য জানানো হয়েছে। যত দ্রুত সম্ভব রায় কার্যকর হবে।’

আইনমন্ত্রী আনিসুল হক আরো জানান, কাদের মোল্লার রিভিউ রায়ে বলা হয়েছে যে, এখানে জেলকোডের বিধান কার্যকর হবে না। কাজেই কামারুজ্জামানও রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থণার জন্য কয়েক ঘণ্টা সময় পাবেন।

Comments (0)
Add Comment