দিন তারিখ পেছালো কারমাইকেল কলেজ শতবর্ষ পূর্তি উদযাপনের

দিনতারিখ পেছালো কারমাইকেল কলেজ শতবর্ষ পূর্তি উদযাপন

নিজস্ব প্রতিনিধি:  অনিবার্য কারণ দেখিয়ে কারমাইকেল কলেজের শতবর্ষ অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে বলে কলেজটির নিজস্ব ওয়েবসাইট, শতবর্ষ পূর্তি উৎসব ওয়েবসাইট এবং আবেদনকারীদের মুঠোফোনে জানানো হয়।

উল্লেখ্য, উত্তরের ঐতিহ্যের ধারক, চেতনার বাতিঘর ও কালের জীবন্ত সাক্ষী কারমাইকেল কলেজের শতবর্ষ পূর্তি উৎসব উদযাপন আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে কারমাইকেল কলেজের শতবর্ষ উদযাপন কমিটি। পরে ১৬ অক্টোবর শিক্ষক পরিষদের সিদ্ধান্তে তা পরিবর্তন করে ২৩ ও ২৪ ডিসেম্বর করা হয়। কারমাইকেল কলেজের ওয়েবসাইট ও শতবর্ষ পূর্তি উৎসব ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গেছে – কারমাইকেল কলেজের শিক্ষক পরিষদের সিদ্ধান্ত মোতাবেক শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনিবার্য কারণবশত আগামী ৪ ও ৫ নভেম্বর ২০১৬ তারিখের পরিবর্তে ২৩ ও ২৪ ডিসেম্বর ২০১৬ তারিখে অনুষ্ঠিত হবে। বিস্তারিত জানা যাবে http://ccr.gov.bd/ ওয়েবসাইটে ।

Comments (0)
Add Comment