কালকিনিতে দাবী আদায়ে আন্দোলনে কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি’রা

আশরাফুর রহমান কালকিনি(মাদারীপুর) প্রতিনিধি
দেশের জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য মা ও শিশু মৃত্যুর হার কমানো এবং নবজাতকের চিকিৎসা স্বাস্থ্য শিক্ষা ও প্রাথমিক চিকিৎসা প্রদান আরো বেগমান করার লক্ষে কমিউনিটি ক্লিনিকে নিয়োগ প্রাপ্ত সিএইচসিপিদের চাকুরী রাজস্ব করণ ও ট্রাস্ট্র আইন বাতিলের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দিনব্যাপী অবস্থান কর্মসূচী পালন করেছে মাদারীপুরের কালকিনি উপজেলার কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিরা। গতকাল(সোমবার) সকাল থেকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উক্ত অবস্থান কর্মসূচী পালন করা হয়। এতে দাবী আদায়ে বক্তব্য রাখেন বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন কালকিনি উপজেলা শাখার সভাপতি রেজাউল করিম, সদস্য সচিব শহীদুল ইসলাম, সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস প্রমূখ।

Comments (0)
Add Comment