কালবৈশাখী বজ্রপাতে লালপুরে ১ জনের মৃত্যু, আহত ১

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ

মঙ্গলবার লালপুরে কালবৈশাখী বজ্রপাতে ১ জনের মৃত্যু হয়, আহত হয় ১ জন। ঘটনা সূত্রে জানা যায়, বিকাল ৫.৩০ ঘটিকার সময় হটাৎ করেই কালবৈশাখী ঝড়ের সৃষ্টি হয় এবং পরবর্তীতে বজ্রপাত ঘটে। কালবৈশাখী বজ্রপাতে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মহারাজপুর গ্রামের মৃত ছফিরদ্দিন প্রাং এর ছেলে মোঃ আবুল কালাম (৩০) বজ্রপাতের আঘাতে মৃত্যু হয়। এবং একই পরিবারের মোঃ আব্দুস সালাম (২৭) বজ্রপাতের আঘাতে আহত হয়। আহত ব্যক্তিকে স্থানীয় ডাক্তারের কাছে চিকিৎসা সেবা দেওয়া হয়।

Comments (0)
Add Comment