আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
আগামীকাল সোমবার ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ৩নং সাধারণ ওয়ার্ডে পূণঃনির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে সাধারণ সদস্য পদে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, ৫ধাপের ইউপি নির্বাচনে রামকান্তপুর ইউনিয়নের ৩নং সাধারণ ওয়ার্ডে দুই প্রার্থী সমান ভোট পায়। লটারী না মানায় পূণঃ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঐসময় সমান সমান ভোট পাওয়া আঃ মান্নান মোল্যা (তালা) ও আবু ছায়েম (টিউবয়েল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। ভোটারের সংখ্যা রয়েছে ১১৩০ ভোট। কড়া নিরাপত্তার মধ্যেদিয়ে আগামীকাল সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলবে।
এদিকে দুই প্রার্থী ভোটের আশায় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। পুরো ওয়ার্ডে ভোটারদের মধ্যে ভোটের আমেজ বিরাজ করছে। আজ বিকাল থেকে ভোট কেন্দ্র এলাকায় আইনশৃংখলা বাহীনি মোতায়েন করা হয়েছে।