কুড়িগ্রাম প্রতিনিধি: ভারতের মন্ত্রীসভায় ছিটমহল বিনিময় চুক্তি অনুমোদন লাভ করায় বাংলাদেশের ফুলবাড়ীর অভ্যন্তরে ভারতীয় ছিটমহল ১৫০ নং দাশিয়ার ছড়ার ছিটবাসীরা স্বস্তির নিশ্বাষ ফেলেছে। তারা এ বিলে ভারতীয় রাষ্ট্রপতির স্বাক্ষরের পর বিশাল আকারে আনন্দ মিছিল করার প্রস্তুতি নিচ্ছেন।
ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় কমিটির বাংলাদেশ অংশের সভাপতি ও সম্পাদক যথাক্রমে আলতাফ হোসেন ও গোলাম মোস্তফা এক এ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
ভারত বাংলাদেশ ছিটমহাল বিনিময় সমন্বয় কমিটির সাধারন সম্পাদক মোঃ গোলাম মোস্তফা খাঁন জানান, আমরা ভারত বাংলাদেশের ১৬২ টি ছিটমহালের অবরুদ্ধ বাসী আজ আনন্দিত। ভারত বাংলাদেশ ছিটমহাল বিনিময় সমন্বয় কমিটির ভারতীয় অংশের সহসাধারণ সম্পাদক দীপ্তিমান সেন গুপ্ত মোবাইল ফোনে জানান, আমরাও বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় ছিটবাসীদের মতই আজ উৎফুল্ল। তিনি আশা পোষণ করে বলেন, খুব শীঘ্রই বিলটি ভারতে রাষ্ট্রপতির অনুমোদন পাবে।
এ সময় উপস্থিত ছিট বিনিময় সম্বন্বয় কমিটির বাংলাদেশ অংশের সভাপতি আলতাব হোসেন, মোজাফ্ফর রহমান, জুলহাস মিয়া, তারা মিয়া, মনির হোসেনসহ অনেকেই উৎফুল্ল হয়ে যথাশীঘ্রই ব্যাপক আয়োজনে আন্নন্দ মিছিল করার অনুভূতির কথা জানিয়েছেন।